পণ্য ভালো কিন্তু প্যাকেজিং বা প্রেজেন্টেশন সুন্দর না হওয়ায় বিক্রি হচ্ছে না? গ্রাভিটি ডিজাইন আপনার এই সমস্যার সমাধান দেবে। আমরা বাংলাদেশের মার্কেট বুঝি, তাই এমন ডিজাইন করি যা দেখতেও সুন্দর আর আপনার ব্যবসাও বাড়ায়।
ডিজিটাল যুগে একটি ব্র্যান্ডকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সঠিক কৌশল এবং অনবদ্য ডিজাইন। গ্রাভিটি ডিজাইন ঠিক এই জায়গাতেই আপনাকে এগিয়ে রাখে। আমরা এমন একটি মাল্টিডিসিপ্লিনারি ডিজাইন এজেন্সি, যারা ব্যবসার সমস্যাগুলোকে ক্রিয়েটিভ সল্যুশনে রূপান্তর করতে দক্ষ।
আমাদের অভিজ্ঞ টিম মার্কেট ট্রেন্ড বোঝে এবং আপনার ব্যবসার জন্য কোনটি সবচেয়ে কার্যকর হবে তা নির্ধারণ করতে পারে। কনসেপ্ট থেকে শুরু করে চূড়ান্ত এক্সিকিউশন পর্যন্ত—আমরা নিশ্চিত করি যে প্রতিটি ডিজাইন যেন আপনার ব্যবসার মূল উদ্দেশ্য পূরণ করে এবং দীর্ঘমেয়াদী ফলাফল বয়ে আনে। ইনশাআল্লাহ।
🤖 AI বেসড (কম খরচে): বাজেট কম? খুব দ্রুত কাজ দরকার? তাহলে এই অপশন বেছে নিন। কম্পিউটারের সাহায্যে আমরা দ্রুত এই ডিজাইন করে দেব।
✍️ ম্যানুয়াল (প্রিমিয়াম): আপনি যদি ইউনিক কিছু চান, যা অন্য কারো সাথে মিলবে না—তাহলে আমাদের অভিজ্ঞ ডিজাইনাররা সময় নিয়ে, হাতে ধরে আপনার জন্য এই ডিজাইন করবেন। ব্র্যান্ডের জন্য এটাই সেরা।

ব্যবসার আসল পরিচয় হলো লোগো। আমরা এমন একটি লোগো বানিয়ে দেব, যা দেখলেই কাস্টমার আপনার ব্র্যান্ডকে মনে রাখবে এবং বিশ্বাস করবে।

ফেসবুকে পণ্য বেচাকেনার জন্য দরকার আকর্ষণীয় পোস্ট ডিজাইন। কাস্টমারের নিউজফিডে আপনার পণ্যের বিজ্ঞাপন যেন নজর কাড়ে, সেই দায়িত্ব আমাদের।

বড় কাস্টমার বা কর্পোরেট ডিল পেতে আপনার ব্যবসার সব তথ্য সুন্দরভাবে সাজিয়ে নিন। এটি আপনার ব্যবসার প্রফেশনাল ভাবমূর্তি তৈরি করবে।

পণ্যের গায়ে সুন্দর লেবেল না থাকলে কি আর বিক্রি বাড়ে? আপনার সাধারণ পণ্যকেও প্রিমিয়াম লুক দিতে আমরা করে দিই সেরা লেবেল ডিজাইন।

পণ্য ডেলিভারি বা হোলসেলের জন্য কার্টন বক্স দরকার? সাদা বক্স না দিয়ে, বক্সের ওপর আপনার ব্র্যান্ডের নাম ও লোগো দিয়ে ডিজাইন করে নিন।

অল্প খরচে ব্যবসার জন্য ওয়েবসাইট চান? এক পেজের ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার পণ্য বা সার্ভিস স্মার্টলি কাস্টমারের সামনে তুলে ধরুন।
Call for Urgent
Team, Gravity Design
Gulshan, Dhaka - 1212