গ্রাভিটি ডিজাইনের জন্ম কোনো গতানুগতিক ব্যবসায়িক পরিকল্পনা থেকে হয়নি, বরং এটি শুরু হয়েছিল একটি সমস্যা সমাধানের তীব্র আকাঙ্ক্ষা থেকে।
আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছিলাম যে, আমাদের দেশের আনাচে-কানাচে হাজারো উদ্যোক্তা আছেন যারা রাতদিন পরিশ্রম করে অসাধারণ মানের পণ্য তৈরি করছেন। তাদের খাঁটি মধু, হাতে ভাজা মুড়ি, কিংবা শখের পোশাক—মানের দিক থেকে কোনো অংশেই বিদেশি পণ্যের চেয়ে কম নয়। কিন্তু সুপারশপের র্যাকে যখন বিদেশি চকচকে প্যাকেজিংয়ের পাশে আমাদের দেশীয় পণ্যটি রাখা হয়, তখন শুধুমাত্র ‘প্রেজেন্টেশন’ বা সাজসজ্জার অভাবে সেটি মার খেয়ে যায়।
আমাদের খুব খারাপ লাগত এটা দেখে যে, গুণগত মান ভালো হওয়া সত্ত্বেও শুধু একটি প্রফেশনাল লোগো বা আধুনিক মোড়কের অভাবে আমাদের দেশীয় পণ্যগুলো অবহেলিত থেকে যাচ্ছে। আবার অনেক সময় ছোট ও মাঝারি উদ্যোক্তারা ভালো ডিজাইন করাতে চাইলেও বড় এজেন্সির চড়া দাম তাদের সাধ্যের বাইরে থাকে।
সেই থেকেই আমাদের সংকল্প… আমরা ঠিক করলাম, এই বৈষম্য আমরা দূর করব। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে একজন নতুন বা ছোট উদ্যোক্তাও তার সাধ্যের মধ্যে ‘কর্পোরেট লেভেলের’ ডিজাইন সেবা পাবেন। আমরা চেয়েছি, ডিজাইন যেন বিলাসিতা না হয়ে ব্যবসার একটি শক্তিশালী হাতিয়ার হয়।
আজ ‘গ্রাভিটি ডিজাইন’ সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে—যেন আপনার পণ্যটি গর্বের সাথে যেকোনো বড় ব্র্যান্ডের পাশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনার ব্যবসার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই আমাদের সৃষ্টির মূল কারণ।
আমাদের মিশন খুব সহজ—বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে ডিজাইনের মাধ্যমে ক্ষমতায়ন করা। আমরা চাই না কোনো ভালো পণ্য শুধু দেখতে খারাপ হওয়ার কারণে বিক্রি না হোক। আমরা জটিলতা এড়িয়ে সহজ ও কার্যকর ডিজাইনের মাধ্যমে আপনার বিক্রি বাড়াতে কাজ করে যাচ্ছি।
আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে ‘লোকাল পণ্য’ মানেই হবে প্রিমিয়াম ও আস্থার প্রতীক। গ্রাভিটি ডিজাইন ভবিষ্যতে দেশের প্রতিটি জেলার উদ্যোক্তাদের জন্য ‘ওয়ান স্টপ’ ডিজাইন সল্যুশন হতে চায়, যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া—সবাই সমান সুযোগ পায়।
Call for Urgent
Team, Gravity Design
Gulshan, Dhaka - 1212